মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত শাহ আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৪:৪২

সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত বাংলাদেশী শাহ আলমের মরদেহ বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮টা ৩৭ মিনিটে মরদেহ পৌঁছায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মরদেহ পরিবারের হাতে তুলে দেন। এসময় পরিবারকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা আর ভবিষ্যতে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।

প্রতিমন্ত্রী জানান, সরকার মধ্যপ্রাচ্য থেকে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং সেখানে আটকে থাকা বাংলাদেশীদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনবে। এ পর্যন্ত ৭ বাংলাদেশী নিহতের মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top