সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৬:২১

সংগৃহীত

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে-এর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা এলাকায় এক অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (৩ মে) রাত ১১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, এক্সপ্রেসওয়ের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা সেটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন হতে পারেন এবং সড়ক পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

ওসি মামুন আল রশিদ বলেন, মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে। আপাতত মরদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্ত শেষে তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top