মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

‘কারাগার’-এ চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ১৮:০৬

‘কারাগার’-এ চঞ্চল চৌধুরী

‘মনপুরা’ তারকার নতুন ওয়েব সিরিজের নাম ‘কারাগার’। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এই ওয়েব সিরিজে অভিনয় করবেন। যেটি পরিচালনা করবেন সৈয়দ আহমেদ শাওকী।

সিরিজটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘তাকদ্বীর’-এর পর দর্শকদের ভেতরে যে কৌতুহল তৈরি হয়েছে, সেটা মেটানোর আপ্রাণ চেষ্টা থাকবে ‘কারাগার’ ওয়েব সিরিজে। ‘নতুন গল্প বা চরিত্রগুলো কেমন হবে, তা এখনই বলা যাবে না। তবে শিগগিরই শুটিং শুরু করবো।’

চঞ্চল চৌধুরী বলেন, টানা এক মাস শুটিং চলবে। শাওকী খুব যত্ন নিয়ে কাজ করে। তাই আমি দর্শকদের কাছে নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে খুব সচেতন থাকার চেষ্টা করি।’ শোনা যাচ্ছে, নির্মাণের পর ঈদে মুক্তি পাবে ‘কারাগার’ ওয়েব সিরিজটি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top