শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

ঈদে ভক্তদের শুভেচ্ছায় ভাসালেন শাকিব খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১৮:১৯

সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের বাংলা ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সামাজিকমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব লেখেন, “দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।” পাশাপাশি তিনি প্রার্থনা করেন, এই পবিত্র উৎসব যেন সবার জীবন আনন্দে ভরিয়ে তোলে।

প্রিয় তারকার এমন শুভেচ্ছা বার্তা মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই কমেন্টের মাধ্যমে ভালোবাসা ও শুভেচ্ছা জানান তাদের প্রিয় নায়কের প্রতি।

অন্যদিকে, এবারের ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা—‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। বিভিন্ন ঘরানার এই চলচ্চিত্রগুলো ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

বাংলাদেশে ঈদের সিনেমা মানেই যেন শাকিব খান-এর দাপট। অ্যাকশন, রোমান্স, ড্রামা ও জীবনঘন গল্পে ভরপুর এই ঈদে প্রেক্ষাগৃহগুলোতে থাকছে বৈচিত্র্যময় বিনোদনের আয়োজন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top