বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:১৮

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হামের উপসর্গে চারজন শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামে ও এর উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা ও চট্টগ্রাম বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৭০ জন। আর ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৩৪ জনে।

নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় ১২৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯ জনে।

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৮৪৭ জন। আর ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৮৪৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৫ হাজার ৭২৮ জন।

মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত হামে ৩৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top