ফুটভলিতে বিশ্ব মঞ্চে বাংলাদেশের সম্মান বয়ে আনবে: আজম আলী খান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১২:১৬
বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজম আলী খান বলেছেন, ফুটভলি খেলার মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে সম্মান অর্জন করতে পারবে।
রোববার চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে ভিস্তা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপ টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।
আজম আলী খান বলেন, "২৫তম বিশ্বকাপে আমরা অংশগ্রহণ করেছি। ১৬টি দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থান অধিকার করেছিল। বর্তমানে ফুটভলিতে আমরা যথেষ্ট সারা পেয়েছি। ইনশাল্লাহ, আগামীতে আরও ভালো খেলব।"
টুর্ণামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ও বক্সিং একাডেমীর সভাপতি গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, "তরুণ ও যুব সমাজ খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে কখনোই মাদক বা অন্যায় পথে জড়িয়ে পড়বে না। খেলাধুলার প্রতি যুব সমাজের আগ্রহ বৃদ্ধি পেলে তারা সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সামিউল ইসলাম লিটন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বুধু, চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদসহ অন্যান্য ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।