বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ২১:২০

ছবি: সংগৃহীত

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা সভাপতি রেজাউল করিম বাদশা জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেলের ৫৬ হাজার ৯০৪ ভোটের চেয়ে দ্বিগুণেরও বেশি।

জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে এবারের উপনির্বাচনে পোস্টাল ব্যালট ছাড়া ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে।

ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া ও অন্যান্য বিষয়ে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল কিছু অভিযোগ তুলেছেন।

বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ এবং হিজড়া ভোটার ১০ জন।

এ আসনটিতে রয়েছে ১৫০টি কেন্দ্র, ৮৩৫টি ভোটকেন্দ্র, যার মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী। কেন্দ্রগুলো ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন জুড়ে বিস্তৃত।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top