শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

মসজিদে জুমার নামাজের খুতবা শুনতে শুনতেই মুসল্লীর মৃত্যু

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ২০:৩৮

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে জুমার নামাজের খুতবা শোনা অবস্থায় আসলাম আলী (৫৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত আসলাম আলী শহরের নতুন বাবু পাড়া এলাকার বাসিন্দা। জীবিকা নির্বাহ করতেন ঝালমুড়ি বিক্রি করে। তিনি সৈয়দপুর শহর জামায়াতে ইসলামী যুব বিভাগের ১২ নম্বর ওয়ার্ড সভাপতি আশরাফ আলীর পিতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার খুতবা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরেই ঢলে পড়েন তিনি। পরে উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে সৈয়দপুরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পবিত্র জুমার দিনে মসজিদে খুতবারত অবস্থায় তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, আসলাম আলী দরিদ্র পরিবারের হলেও ছিলেন অত্যন্ত সৎ ও ধর্মভীরু। নিয়মিত নামাজ আদায় করতেন এবং দ্বীনের পথে চলতেন।

মৃতের বড় ছেলে আশরাফ আলী বলেন, প্রতিদিনের মতোই বাবা নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এমন মৃত্যু সবার ভাগ্যে জোটে না আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।

সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top