মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ব্যাটারিচালিত যানবাহন চালকদের ৫ দফা দাবি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৩:৪৪

সংগৃহীত

বরিশালে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকরা পাঁচ দফা দাবিতে সমাবেশ করেছেন।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় নগরীর সদর রোডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া চালকরা ব্যাটারিচালিত যানবাহনের জন্য লাইসেন্স, রুট পারমিট, এবং চালকদের প্রশিক্ষণসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ শেষে আন্দোলনকারীরা বরিশালের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

এ সময় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেত্রী ডা. মনীষা চক্রবর্তীসহ রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

চালকদের দাবি, দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করলেও তাদের জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করা হয়নি, যা দ্রুত সমাধান প্রয়োজন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top