মানবতাবিরোধী মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১২:৪৩
জুলাই অভ্যুত্থান চলাকালে কারফিউ জারি করে গণহত্যায় উসকানির অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ রোববার (৫ এপ্রিল) চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কার্যক্রম চলছে। মামলায় অভিযুক্ত হিসেবে রয়েছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক।
এ পর্যন্ত চারজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারীর বাবা আল আমিন আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তার ছেলের হত্যার জন্য অভিযুক্তদের দায়ী করে বিচার দাবি করেন। অন্যান্য সাক্ষীরাও জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়। এর আগে ৪ ডিসেম্বর প্রসিকিউশন হত্যা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ এনে চার্জ দাখিল করে। পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।