রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

আজীবন সম্মাননা পাচ্ছেন শিল্পী কনক চাঁপা,বিশেষ সম্মাননা পাচ্ছেন কাঙালিনী সুফিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ২০:০২

সংগৃহীত

আগামী ৭ এপ্রিল বগুড়া-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’। এবারের আসরে সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় শিল্পী কনক চাঁপা। একই সঙ্গে বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন লোকসংগীতের কিংবদন্তি কাঙালিনী সুফিয়া।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক রাজু আলীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইন-এর উন্মুক্ত প্রাঙ্গণে। এ আয়োজনে আজীবন সম্মাননা ছাড়াও আরও ১৮টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমসহ দেশের বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংগীতাঙ্গনের জনপ্রিয় তারকারা—রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আফজাল হোসেন, মো. খুরশীদ আলম, রফিকুল আলম, কোনাল, ঝিলিক, ইমরান, লিজা ও লুইপাসহ আরও অনেক শিল্পী ও কলাকুশলী।

আয়োজকরা আশা করছেন, দেশের সংগীতাঙ্গনের তারকাদের মিলনমেলায় পরিণত হবে এবারের এই আয়োজন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top