বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়েছে: হাসনাত আবদুল্লাহ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৫:৫৭
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবগঠিত অ্যাডহক কমিটিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড হিসেবে অভিহিত করেছেন হাসনাত আবদুল্লাহ।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে তিনি বলেন, “বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে, তাতে বলা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর নেই, এখন এটি বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়ে গেছে।”
এর আগে জুলাই মাসের অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নিরসন সংক্রান্ত আইন প্রণয়নের সময় তিনি আপত্তি জানান। তিনি বলেন, “মানবাধিকার কমিশন বিরোধী দল ও মতকে দমানোর জন্য ব্যবহার করা হয়েছে, ভিন্নমতকে দোষারোপের জন্য ব্যবহৃত হয়েছে, গুম-খুনের বৈধতা উৎপাদনের জন্যও ব্যবহৃত হয়েছে।”
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “যদি আবারও মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয়ের অধীনে রাখা হয় এবং জুলাই মাসের গণঅভ্যুত্থানের কার্যক্রম নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে।”
তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক ও বিসিবির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নগ্নভাবে রাষ্ট্রীয়করণ করা হয়েছে। এই বাস্তবতায় মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয়ের অধীনে রাখলে নিরপেক্ষ কোনো অনুসন্ধান পাওয়া যাবে কিনা তা সন্দেহজনক।”
শেষে তিনি জোর দিয়ে বলেন, “যদি এই বিল কার্যকর করতে চাই, তাহলে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।”
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।