সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৪:২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সংস্থাটির সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
বাতিল হওয়া মনোনয়নের বিরুদ্ধে ২৬ এপ্রিল থেকে আপিল করা যাবে। ২৭ ও ২৮ এপ্রিল আপিলের শুনানি ও নিষ্পত্তি করা হবে।
এছাড়া ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
নির্বাচনে বিএনপি ও তাদের জোট পাচ্ছে ৩৬টি আসন। জামায়াত-এনসিপি জোটের জন্য নির্ধারিত হয়েছে ১৩টি আসন। এছাড়া স্বতন্ত্র ছয়জনের জন্য একটি আসন রাখা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, রুমিন ফারহানা কোনো জোটে থাকছেন না।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।