বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৬:২২

সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ (৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে দিল্লির হায়দ্রাবাদ হাউস-এ বৈঠকে বসেছেন। ভারতের স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হওয়া এই বৈঠকে প্রধানমন্ত্রী উপদেষ্টা হুমায়ুন কবির ও বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহও উপস্থিত থাকবেন।

বৈঠকে আলোচনার বিষয়বস্তুতে থাকবে:

  • দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনঃসক্রিয়করণ
  • জ্বালানি নিরাপত্তা ও গঙ্গার পানি চুক্তির নবায়ন
  • সীমান্ত হত্যা বন্ধ ও বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা চালু
  • ইনকিলাব মঞ্চের শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকারীদের প্রত্যর্পণ
  • ভারতে অবস্থানরত পলাতক ও সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরানো
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে ভারতের সমর্থন
  • আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা

বিকেলে বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বৈঠক শেষে দুই মন্ত্রী আগামী ৯ এপ্রিল মরিশাসগামী একই বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা করবেন। এ যাত্রাকে দুই দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যা আনুষ্ঠানিক বৈঠকের বাইরে আরও ব্যক্তিগত ও দীর্ঘ আলোচনা করার সুযোগ তৈরি করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top