শিশু রাতুলের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৮:৩৪
“পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা” শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে তারেক রহমান-এর। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুর এলাকায় সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাতুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা রাতুলের অসুস্থ বাবা মো. রাব্বির কাছে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি শিশুটির পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
একই দিনে প্রতিনিধি দলটি আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা বৃদ্ধ শাহানুর বেগমের সঙ্গেও দেখা করে এবং তার পাশে থাকার আশ্বাস দেয়।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ছাত্রনেতারা।
উল্লেখ্য, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটির পরই মানবিক সহায়তার এই উদ্যোগ নেওয়া হয়, যা সামাজিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।