রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

দেশের সংকট থেকে মুক্তি পাবে বিএনপির জয়ে: মিন্টু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৩

সংগৃহীত

ফেনী-৩ (দাগনভুঞ্জা-সোনাগাজী) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক সংকটের প্রেক্ষাপটে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় মিন্টু বলেন, দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে আসন্ন নির্বাচনে বিএনপির বিজয়। তিনি মনে করান, বর্তমান পরিস্থিতিতে দেশ পরিচালনার জন্য প্রয়োজন দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব, যা দিতে পারবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।

মিন্টু ভোটারদের উদ্দেশে বলেন, শুধু ভোট দেওয়া যথেষ্ট নয়, ভোট গণনার প্রমাণপত্র নিয়েই কেন্দ্র থেকে ফিরতে হবে। এর মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ধরে ভোটাধিকার প্রয়োগে না পারার আক্ষেপ দূর হবে। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন বগাদানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top