রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং, কারা জড়িত জানাল জামায়াত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০৭

সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রোববার জানালেন, দলের আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি দাবি করেন, এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা, যা জামায়াতের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিত।

জুবায়ের বলেন, “হ্যাকাররা আমাদের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কয়েকটি আপত্তিকর পোস্ট দিয়েছে, যা জামায়াতের চিন্তা ও আদর্শের সম্পূর্ণ বাইরে। এ ধরনের ঘটনার সঙ্গে যারা ঘটনার পরপরই তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করেছে, তাদের জড়িত থাকার সম্ভাবনা আছে।”

তিনি আরও জানান, শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টা ৩৭ মিনিটে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়। বিকেল ৫টা ২২ মিনিটে এটি পুনরুদ্ধার করা সম্ভব হয়। হ্যাক হওয়া অবস্থায় দেওয়া পোস্টগুলোর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলে তিনি স্পষ্ট করেছেন।

জুবায়ের বলেন, “এই ঘটনার জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি দীর্ঘদিনের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যাতে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায়।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top