রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৮

সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরের শ্রীবরদীতে শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার কবর জিয়ারত করেছেন।

সকাল ৯টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেট হেলিকপ্টারযোগ শেরপুরে পৌঁছে সরাসরি শহীদ রেজাউল করিমের বাড়িতে যান জামায়াত আমির। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top