রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

দেবীদ্বারে জামায়াত নেতৃত্বাধীন জোটের গণমিছিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫২

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর শাপলা কলি প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রোববার (১ ফেব্রুয়ারি) গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় দেবিদ্বার মহিলা কলেজের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

গণমিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর রহমান ফরাজী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রত্যাহারকৃত প্রার্থী মোফাজ্জল হোসেন, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলা যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, দেবিদ্বার উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার পৌর জামায়াতের আমির ফেরদাউস আহম্মেদ এবং উপজেলা শিবির সভাপতি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

মিছিলের মাধ্যমে স্থানীয় নেতারা জনগণের মধ্যে প্রার্থী ও নির্বাচনী প্রক্রিয়ার প্রতি সমর্থন বাড়ানোর লক্ষ্যে মানুষকে সচেতন করার চেষ্টা করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top