বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

মারা গেছে এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৩:৩৪

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মিডিয়া উইং।

রাফিয়া সুলতানা ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রোকেয়া হল সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছিলেন। তিনি ২০২৪ সালের আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে এনসিপির রাজনীতিতে যুক্ত হন।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসরের নামাজের পর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।

ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top