যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়ামের তত্ত্বাবধান নেবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৬:১৫

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির পর ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের পুরো তত্ত্বাবধান যুক্তরাষ্ট্রই নেবে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের ইউরেনিয়াম সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকবে, না হলে আমি এই সমঝোতায় যেতাম না।”

তিনি কীভাবে বিষয়টি নিশ্চিত করা হবে, তা বিস্তারিত জানাননি। তবে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম—যা পারমাণবিক অস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ—চলমান সংঘাতে বড় উদ্বেগের কারণ হিসেবে দেখা যাচ্ছে।

এর আগে গত মাসে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ট্রাম্প প্রশাসন ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার জন্য সামরিক অভিযান চালানোর কথা ভাবছিল, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top