মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

মার্কিন সি-১৩০ সহায়তা উড়োজাহাজ ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:০৬

সংগৃহীত

ইরানের পুলিশ দাবি করেছে, ৫ এপ্রিল দক্ষিণ ইসফাহানে মার্কিন সি-১৩০ সহায়তা উড়োজাহাজটি ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে। এই ঘটনার নতুন ভিডিওচিত্র সম্প্রতি প্রকাশিত হয়েছে, যা ইরানি পুলিশের বিশেষ বাহিনীর অভিযানের প্রমাণ হিসেবে দেখানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উড়োজাহাজটি ইরানের বিশেষ বাহিনীর গুলিতে ধ্বংস করা হয়। ভিডিওতে পাইলটের ফেলে যাওয়া নথিপত্র ও অন্যান্য সরঞ্জামের ছবি দেখা যায়। জানা গেছে, উড়োজাহাজটির পাইলট একজন নারী ছিলেন।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ভিডিও প্রকাশের মাধ্যমে শত্রুর হুমকি মোকাবিলায় ইরানের পুলিশের সক্ষমতা এবং প্রস্তুতির তথ্য সামনে এসেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top