শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব, তবে ইসরাইলের সঙ্গে নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ২০:৪৩

ছবি: সংগৃহীত

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় এমন একটি সমঝোতায় পৌঁছানো যেতে পারে, যা উভয় পক্ষের পাশাপাশি বিশ্ব পরিস্থিতির জন্যও ইতিবাচক হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, আলোচনায় অগ্রগতির সুযোগ থাকলেও একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যদি ওই আলোচনায় ইসরাইলপন্থি কোনো প্রতিনিধি অংশ নেয়, তাহলে কোনো ধরনের চুক্তি সম্ভব হবে না বলে সতর্ক করেন তিনি।

আরেফ আরও বলেন, এমন পরিস্থিতিতে ইরান প্রতিরক্ষামূলক পদক্ষেপ আগের তুলনায় আরও কঠোরভাবে চালিয়ে যাবে। এর ফলে বৈশ্বিক পরিস্থিতিতে চাপ বাড়তে পারে এবং বিশ্বকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।ে

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top