রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১৮:৫৩

ছবি: সংগৃহীত

হত্যা চেষ্টা মামলায় জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কারামুক্ত হয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারা কর্তৃপক্ষ জানায়, দুপুরে আদালত থেকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনি এলাকায় একটি মিছিল চলছিল। ওই সময় মো. আশরাফুল ওরফে ফাহিম নামের এক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার সময় ছোঁড়া গুলিতে তার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়।

পরবর্তীতে গত ১৭ জুলাই লালবাগ থানায় এই ঘটনায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top