বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

অবশেষে জামিন পেলেন মির্জা ফখরুল

রায়হান রাজীব | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৪, ০৬:৪০

ছবি: সংগৃহীত

আজ বুধবার (১০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সালাহউদ্দিন সোহাগ এর আদালতে জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) আদালতে মির্জা ফখরুলের আইনজীবী গ্রেফতার দেখানোর আবেদন এবং জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে জামিন শুনানির জন্য আজ বুধবার দিন নির্ধারণ করেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল গণমাধ্যমকে বলেন, মির্জা ফখরুল ইসলামের ৯টি মামলায় শুনানি শেষে আদালত রমনা থানার তিনটি মামলা এবং পল্টন ৬০(১০)২৩, ১৩(১১)২৩, ৪(১১)২৩, ২(১১)২৩, ৭(১১)২৩, ৫৪(১০)২৩ সহ ৯টি মামলায় জামিন দিয়েছেন।

সম্পাদকঃ রাশেদ রাসেল




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top