মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

সুষ্ঠু নির্বাচন: ইসিকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:২৮

সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সামনে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, "সামনে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করবো, যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি।"

সেনাপ্রধান আরও উল্লেখ করেন, মুক্তিযোদ্ধারা যে পথ দেখিয়েছেন, সেই অনুযায়ী দেশের স্বার্থে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

একই অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও অসামান্য অবদানের জন্য ৬৪ জন সেনাসদস্যকে পদক প্রদান করা হয়। এছাড়াও, ৭৫টি মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান। মূলত দেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই প্রতিবছর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top