মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:১২

সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আবারও যমুনা অভিমুখে মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টার দিকে শহীদ মিনার এলাকা থেকে মিছিল শুরু হবে বলে জানা গেছে।

অভিযোগ, তাদের যৌক্তিক দাবি না মেনে বরং পুলিশ দিয়ে নিপীড়ন করা হয়েছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছে, তারা আন্দোলন চালিয়ে যাবেন। লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে।

গতকাল মঙ্গলবার আন্দোলনকারীদের যমুনা অভিমুখী পদযাত্রা শাহবাগে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে দুই দফা সংঘর্ষ হয় আন্দোলনকারীদের, এতে অন্তত ১৫ জন আহত হন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীদের একটি অংশ।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। কারিগরি ও পেশাগত ক্যাডারের পদ সংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন, যেখানে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। প্রিলিমিনারি পরীক্ষার ফল ২৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top