বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা ৪ ঘণ্টা টোলমুক্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৯:১০

সংগৃহীত

ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সর্বসাধারণের জন্য টোলমুক্ত থাকবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত এই সময়ের মধ্যে টোলপ্লাজা ব্যবহার করে ঢাকা শহরে প্রবেশকারী কোনো যানবাহনের কাছ থেকে টোল আদায় করা হবে না। ফলে সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা এই বিশেষ সুবিধা পাবেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে একই দিন বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top