প্রধানমন্ত্রীর সিলেট সফরের তারিখ পরিবর্তন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৪:৩৭
আগামী ৩০ এপ্রিল সিলেটে নির্ধারিত সফরসূচিতে পরিবর্তন এনে ২ মে সফর করবেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা তারেক রহমান।
শনিবার (১১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, সফরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নতুন সূচি অনুযায়ী, সেদিন বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী খননকাজের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি সিলেট জেলা স্টেডিয়াম-এ আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিরও উদ্বোধন করার কথা রয়েছে।
এর আগে ১ এপ্রিল সিলেটে সফরকালে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর সফর হবে।
নতুন তারিখ ঘোষণার পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি জোরদার করেছে বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।