গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে গাধারা: রুমিন ফারহানা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৫:৫৯
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ব্যারিস্টার রুমিন ফারহানার যোগদান নিয়ে কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও তা ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রুমিন ফারহানা একটি উদ্ধৃতির বাংলা ভাব প্রকাশ করেন। সেখানে তিনি বলেন— “গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে গাধারা।” যদিও তিনি সরাসরি কোনো দলের নাম উল্লেখ করেননি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি এনসিপিতে তার যোগদানের গুঞ্জনের জবাব হিসেবেই দেওয়া হয়েছে।
এর আগে বিভিন্ন সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে একত্রিত করার উদ্যোগের অংশ হিসেবে রুমিন ফারহানাসহ কয়েকজন পরিচিত ব্যক্তির এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ নিয়েও আলোচনা ছিল।
তবে সাম্প্রতিক এই বার্তার মাধ্যমে রুমিন ফারহানা স্পষ্ট করেছেন, এখনই তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না এবং ছড়িয়ে পড়া খবরকে গুরুত্ব দিচ্ছেন না।
এদিকে এনসিপির পক্ষ থেকেও তার যোগদানের বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, বিভিন্ন নেতার সঙ্গে আলোচনা চললেও রুমিন ফারহানার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।