বিমানবন্দরে নেমেই অসুস্থ ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৪:৩৮
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকায় থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়ে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। তবে বিমান থেকে নামার পরপরই তিনি অসুস্থতা অনুভব করেন।
পরে উপস্থিত দলীয় নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এ ভর্তি করা হচ্ছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। তিনি জানান, মন্ত্রীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, তিনি দুদিনের সফরে লালমনিরহাটে যাওয়ার কথা ছিল। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সফরসূচি বাতিল করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।
ঢাকায় পৌঁছানোর পর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শুরু হবে বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।