আজ থেকে সুপ্রিম কোর্টে শুরু নিয়মিত বিচারিক কার্যক্রম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:২১
দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (১৯ এপ্রিল) থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।
এদিন সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে নিয়মিত কার্যক্রম শুরু হবে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রমও শুরু হওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের জন্য মোট ৬৩টি বেঞ্চ গঠন করেছেন। এর মধ্যে ২৯টি একক বেঞ্চ এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।
বেঞ্চ গঠন সংক্রান্ত ২০২৬ সালের ৮৪ নম্বর বিধিতে উল্লেখ করা হয়েছে, আজ ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট থেকে হাইকোর্ট বিভাগের বেঞ্চসমূহ বিচারকার্য পরিচালনা করবে।
ছুটি শেষে বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় দীর্ঘদিনের অপেক্ষমাণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির আশা করছেন সংশ্লিষ্টরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।