শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রথমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৩:২৬

সংগৃহীত

চার দিনের রাষ্ট্রীয় সফরে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর।

শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানান, সফরকালে প্রতিমন্ত্রী ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’-তে অংশ নেবেন।

ফোরামটিতে বিভিন্ন দেশের প্রতিনিধি বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

ফোরাম শেষে ২৪ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top