হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, মোট মৃত্যু ৫৬ জনে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৬:৩৯

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত দেশে হামে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।

এ পর্যন্ত দেশে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ২২৩ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top