মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

পার্থ গোপালের জামিন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করবে দুদক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুন ২০২১, ১২:১৭

পার্থ গোপালের জামিন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করবে দুদক

দুর্নীতি মামলায় বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের জামিন স্থগিত চেয়ে আবেদন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ জুন) দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি জানান। তিনি বলেন, আসছে রোববার (২৭ জুন) হাইকোর্টে পার্থ গোপাল বণিকের জামিন স্থগিত চেয়ে আবেদন করা হবে।

হাইকোর্টকে পাশ কাটিয়ে তাকে অনেকটা গোপনে জামিন দেয়ার ঘটনায় আলোচনা সমালোচনার মধ্যেই দুদক জামিন স্থগিত আবেদনের ঘোষণা দিলো।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top