কুমিল্লা-৪ আসনের ট্রাক মার্কার প্রার্থী জসিম উদ্দীন ভোট বর্জনের ঘোষণা দিলেন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৪২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিম উদ্দীন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে তিনি এ ঘোষণা দেন।
জসিম উদ্দীন ফেসবুকে লাইভে এসে ভোট কারচুপি, কেন্দ্র দখল, অবৈধ টাকা বিতরণ ও প্রশাসনের পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ তুলে এ ভোট বর্জনের ঘোষণা দেন।
এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াত জোটের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়েছে এবং হাইকোর্টে রিট খারিজ হয়ে যাওয়ায় এ আসনে বিএনপির সরাসরি প্রার্থী নেই। এজন্য বিএনপি গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।