সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

নাটোরে বাসচাপায় ছাত্রদল নেতা নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৬:৩৪

সংগৃহীত

নাটোরের সিংড়ায় বাস চাপায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে সোমবার (৬ এপ্রিল) দুপুরে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায়, নাটোর–বগুড়া মহাসড়কে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহনের যাত্রীবাহী বাস উল্টো পথে চলছিল। রুবেল রাস্তা পারাপারের চেষ্টা করলে বাস তাকে ধাক্কা দেয়, এতে তিনি সড়কে পড়ে যান এবং বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সিংড়া থানার ওসি আ. স. ম. আব্দুন নুর জানিয়েছেন, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top