পল্টন এলাকায় মিলল দুটি কাটা হাত ও একটি পা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২২
ঢাকার পল্টনে বাইতুল মোকাররমের পাশ থেকে দুটি কাটা হাত ও স্কাউট ভবনের সামনে একটি পা উদ্ধার। ফিঙ্গারপ্রিন্টে নরসিংদীর ওবায়দুল্লাহ হিসেবে শনাক্ত।
রাজধানীর পল্টনের বাইতুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, ওবায়দুল্লাহ নামর এক ব্যক্তির দেহের অংশ এগুলো।
গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে একটি পা এবং আজ শনিবার সকালে হাত দুটি উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
পল্টন থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খান জানান, বাইতুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা।
পুলিশের এই কর্মকর্তা জানান, পরবর্তীতে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।