রাজধানীর রায়েরবাজার কৃষিমার্কেটে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১০:৩৮
রাজধানীর রায়েরবাজারের সাদেক খান কৃষিমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত অভিযান শেষে প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার দিবাগত রাতে আগুনের সূত্রপাত ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, এই মার্কেটে মূলত কৃষি পণ্য রাখা হয়। রাত প্রায় ৩টার দিকে আগুন শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীদের আসতে কিছুটা সময় লেগে যাওয়ায় আগুন ব্যবসায়ীদের পণ্য নষ্ট করেছে। স্থানীয়রা বলেন, যদি ফায়ার সার্ভিস দ্রুত কাজ না করত, তাহলে ক্ষতি আরও বড় হতো।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। তবে আগুনের জায়গায় জমে থাকা উৎসুক জনতার কারণে কিছুটা দেরি হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।