শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

বিদেশি ওষুধে ১০০% শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১২:৫৯

সংগৃহীত

বিদেশে উৎপাদিত ওষুধের ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওষুধ কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন না করলে এই শুল্ক কার্যকর হবে।

উচ্চ শুল্ক কার্যকরের আগে বড় কোম্পানিগুলোকে দেওয়া হচ্ছে ১২০ দিনের সময়, আর ছোট কোম্পানির জন্য সময়সীমা ১৮০ দিন। যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণের প্রতিশ্রুতি দেবে, তাদের ওপর শুল্ক কমিয়ে ২০ শতাংশ রাখা হবে।

তবে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ড নতুন শুল্ক পরিকল্পনা থেকে অব্যাহতি পাবে এবং আগের বাণিজ্য চুক্তির অনুযায়ী ১৫ শতাংশ শুল্ক বহাল থাকবে।

এছাড়া যে ঔষধ কোম্পানিগুলো ট্রাম্প প্রশাসনের সাথে 'মোস্ট ফেভারড নেশন' চুক্তিতে পৌঁছাবে এবং যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করবে, তারাও নতুন শুল্ক থেকে অব্যাহতি পেতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top