লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৭০ অভিবাসী নিখোঁজ, ৩২ জন উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৬:৩৩
লিবিয়ার জলসীমায় অভিবাসীবাহী একটি নৌকা উল্টে অন্তত ৭০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিল নৌকাটি, কিন্তু মাঝপথে দুর্ঘটনার শিকার হয়।
একটি বাণিজ্যিক জাহাজ ৩২ জনকে উদ্ধার করে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে আসে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে এক শিশু। জানা গেছে, নৌকায় প্রায় ১০০–১২০ জন ছিলেন।
নৌকায় খারাপ আবহাওয়া ও বড় ঢেউয়ে কয়েক ঘণ্টার মধ্যে পানি ঢুকতে শুরু করে এবং নৌকাটি উল্টে যায়। ইতালীয় কোস্টগার্ড ও লিবিয়ার কর্তৃপক্ষ উদ্ধারকাজে অংশ নেন। দুটি মরদেহও উদ্ধার হয়েছে।
ইউএনএইচসিআর ও আইওএম জানিয়েছে, নৌকাটি সম্পূর্ণভাবে অভিবাসীদের জন্য অনুপযুক্ত ছিল। মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান সংস্থা এই দুর্ঘটনাকে ইউরোপীয় সরকারের অভিবাসন নীতির ফল হিসেবে উল্লেখ করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।