রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে যুক্ত দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৩:০৮

সংগৃহীত

ইরানের সরকারবিরোধী বিক্ষোভ এবং বিদেশি শক্তির পক্ষে কাজ করার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, মোহাম্মদ-আমিন বিগলারি এবং শাহিন ওয়াহেদপরাস্ত-এর ফাঁসি রোববার (৫ এপ্রিল) সম্পন্ন হয়েছে।

মিজান অনলাইন-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট মামলাটি পর্যালোচনা করে মৃত্যুদণ্ড বহাল রাখার পর এটি কার্যকর করা হয়েছে।

বিচার বিভাগের তথ্যমতে, অভিযুক্তরা চলতি বছরের জানুয়ারিতে দেশজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও অস্ত্রাগারে প্রবেশের চেষ্টা করেছিলেন।

এদিকে, একই ধরনের অভিযোগে গ্রেপ্তার হওয়া আরেক বিক্ষোভকারী আমির হোসেন হাতামি-কে গত সপ্তাহে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জানুয়ারির বিক্ষোভের পর থেকে এটি রাজনৈতিক সংশ্লিষ্টতায় ইরানে দশম মৃত্যুদণ্ড কার্যকর।

সূত্র: গালফ নিউজ, বিবিসি ফার্সি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top