যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে যা বলল ভারত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৮:০০
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। দেশটি আশা করছে, এই উদ্যোগ পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে। বুধবার (৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এই যুদ্ধবিরতি অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক ও অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ভারত তার পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, চলমান সংকট নিরসনে সংলাপ ও কূটনীতিই সবচেয়ে কার্যকর পথ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নৌ চলাচলের স্বাধীনতা এবং বৈশ্বিক বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব তুলে ধরে ভারত জানায়, এ অঞ্চলের অস্থিতিশীলতা ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।
বিবৃতিতে আরও বলা হয়, চলমান সংঘাতের ফলে মানবিক ও অর্থনৈতিক সংকট বেড়েছে। তাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
উল্লেখ্য, উত্তেজনা প্রশমিত করা এবং হরমুজ প্রণালীতে স্বাভাবিক কার্যক্রম চালু রাখার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।