বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৮:৪২

সংগৃহীত

দীর্ঘমেয়াদি আর্থিক কৌশলের অংশ হিসেবে ফ্রান্স তাদের স্বর্ণের বড় অংশ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেশে ফিরিয়ে এনেছে। গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রায় ১২৯ টন স্বর্ণ নিউইয়র্ক থেকে প্যারিসে স্থানান্তর করা হয়।

তবে সরাসরি পরিবহন না করে, পুরনো ও আন্তর্জাতিক মানহীন সোনার বার যুক্তরাষ্ট্রেই বিক্রি করে সেই অর্থে ইউরোপীয় বাজার থেকে আধুনিক মানসম্পন্ন স্বর্ণ কিনে নেয় বাঙ্ক দ্য ফ্রঁস। এই কৌশলগত পদক্ষেপে প্রায় ১৩ বিলিয়ন ইউরো মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

ব্যাংকের গভর্নর ফ্রাঁসোয়া ভিলেরয় ডি গালহাউ জানান, এটি রাজনৈতিক নয়, বরং বাস্তবসম্মত আর্থিক ও কারিগরি সিদ্ধান্ত। বর্তমানে প্যারিসের ভল্টে দেশটির ২,৪৩৭ টন স্বর্ণ সংরক্ষিত রয়েছে, যা ফ্রান্সকে বৈশ্বিকভাবে চতুর্থ অবস্থানে রেখেছে।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক নিরাপত্তার কারণে অনেক দেশই এখন বিদেশে রাখা স্বর্ণ নিজ দেশে ফিরিয়ে আনছে—যা নতুন একটি অর্থনৈতিক প্রবণতা হিসেবে দেখা দিচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top