যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সাময়িক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বিকল্প পথ ঘোষণা করেছে ইরান। সমুদ্রপথে সম্ভাব্য মাইন ঝুঁকি এড়াতে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা জানায়, হরমুজ প্রণালি অতিক্রম করতে আগ্রহী জাহাজগুলোকে এখন থেকে নির্ধারিত রুট অনুসরণ করতে হবে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নৌবাহিনীর সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক।
ঘোষিত নির্দেশনা অনুযায়ী, প্রবেশ পথ: ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করতে হবে।বহির্গমন পথ: পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমান সাগরের দিকে যাত্রা করতে হবে।
ইরান জানিয়েছে, সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন থেকে জাহাজগুলোকে নিরাপদ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে করে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকি কমবে বলেও আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় এখানে যেকোনো নিরাপত্তা ব্যবস্থা বৈশ্বিক বাজারে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।