শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

যুদ্ধবিরতির পর খুলে দেওয়া আল-আকসা মসজিদে মুসল্লিদের ঢল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৪:২৯

সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ আবারও মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজে সেখানে ব্যাপক ভিড় দেখা যায়।

জর্ডান-নিয়ন্ত্রিত ইসলামিক ওয়াকফের তথ্য অনুযায়ী, প্রায় ১ লাখেরও বেশি মুসল্লি এই জুমার নামাজে অংশ নেন। দীর্ঘদিন পর পবিত্র স্থানে নামাজ আদায় করতে পেরে মুসল্লিদের মধ্যে স্বস্তি ও আবেগ দেখা যায়।

গত সংঘাতের সময় জেরুজালেম ওল্ড সিটি-এর ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলো সাময়িকভাবে বন্ধ ছিল। এই এলাকাতেই মুসলমানদের আল-আকসা, ইহুদিদের ওয়েস্টার্ন ওয়াল এবং খ্রিস্টানদের চার্চ অব দ্য হোলি সেপালকার অবস্থিত।

জর্ডান পরিচালিত ইসলামিক ওয়াকফ জানিয়েছে, শুক্রবারের নামাজে পুরো মসজিদ চত্বর মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। লাইভ ফুটেজেও জনসমুদ্রের দৃশ্য দেখা গেছে।

নামাজে অংশ নেওয়া স্থানীয় মুসল্লি মোহাম্মদ সাঈদেহ বলেন, ভবিষ্যতে যেন আর কখনও এই পবিত্র স্থান বন্ধ না হয় এবং সবার জন্য প্রবেশাধিকার নিশ্চিত থাকে—এটাই তার আশা।

তবে ইসরায়েল কর্তৃপক্ষ এখনো পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর বয়স ও পারমিট সংক্রান্ত কঠোর বিধিনিষেধ বহাল রেখেছে, যার কারণে অনেকেই এবারও সহজে সেখানে যেতে পারেননি।

সব মিলিয়ে যুদ্ধবিরতির পর আল-আকসা মসজিদ খুলে যাওয়াকে মুসল্লিরা স্বস্তির প্রতীক হিসেবে দেখলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top