ঢাকা তেজগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৪:৩৮
ঢাকার তেজগাঁও এলাকায় গাড়ির ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ ইমন (১৮), তিনি মুগদা মান্ডা এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
দুর্ঘটনায় ইমনের বন্ধু ওমর ফারুক (২০) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত আড়াইটার দিকে ইমনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বন্ধু চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী শরীফ হাসান জানান, ইমন ও তার বন্ধু মোটরবাইকে তেজগাঁও সাউদান গ্রুপ সড়কের সামনে যাচ্ছিলেন, তখন একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। পরে তারা আহত অবস্থায় হাসপাতালে পৌঁছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।