৪০ দিন পর খুললো আল-আকসা মসজিদ, মুসল্লিদের ঢল
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১০:২৫
টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুললো পবিত্র আল-আকসা মসজিদ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদ বন্ধ করে দিয়েছিল দখলদার ইসরায়েল।
আল-আকসা বন্ধ থাকায় জেরুজালেমের মুসলিমরা এ বছর সেখানে রমজান মাসের পাশাপাশি ঈদুল ফিতরের নামাজও আদায় করতে পারেননি। তবে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার ভোরে আল-আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েল।
এরপরপরই মুসল্লিদের ঢল নামে মসজিদটিতে। আল-জাজিরা শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ভোরে ফজরের নামাজ আদায়ে বহু মুসল্লি আল-আকসায় প্রবেশ করছেন।
পূর্ববর্তী রমজানেও দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের আল-আকসায় নামাজ আদায়ে বাধা দিয়েছে। বিশেষ করে ঈদের দিন প্রধান ফটকগুলো বন্ধ থাকায় শত শত মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং আশেপাশের রাস্তাগুলোতে নামাজ আদায় করেন।
সূত্র: আল-জাজিরা
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।