বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৪:৪৪

সংগৃহীত

মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানটি চেমোরের কানথান শিল্প এলাকায় বুধবার রাত ৭টা থেকে শুরু হয়। এতে শ্রম বিভাগ, পুলিশ, জেনারেল অপারেশন ফোর্স ও জাতীয় নিবন্ধন বিভাগের সদস্যরাও অংশ নেন।

পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক জেমস লি জানিয়েছেন, আটক শ্রমিকরা মালয়েশিয়ায় ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং অনেকে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন। একই কোম্পানির দুটি কারখানায় এ অভিযান চালানো হয়েছে এবং গত বছরের পর দ্বিতীয়বারের মতো অভিযান করা হলো।

আটকদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯বি ধারা অনুযায়ী তদন্ত হবে। এছাড়া শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট অপরাধের তদন্তও করা হবে। জেমস লি জানিয়েছেন, অপরাধে জড়িত নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top