বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা, অনলাইন আবেদন শুরু আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫

এনটিআরসিএ  । গ্রাফিক্স | নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারসহ ১৩,৫৯৯টি প্রশাসনিক পদে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’ এর অনলাইন আবেদন প্রক্রিয়া আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

নতুন প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ অনুযায়ী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্লাটফরম হালনাগাদ করার সুবিধার্থে এই সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএ’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ গত ২ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। এই নতুন নীতিমালার আলোকে এনটিআরসিএ’র নিয়োগ পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণের প্লাটফরম হালনাগাদ করা হচ্ছে। অনিবার্য কারণে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আবেদন গ্রহণ শুরু হবে।

শূন্যপদ সংখ্যা

মাউশির স্কুল ও কলেজে

  • অধ্যক্ষ: ৫৮৪ (স্নাতক কলেজ), ৭৬৮ (উচ্চমাধ্যমিক কলেজ)

  • উপাধ্যক্ষ: ৬২৭ (স্নাতক কলেজ)

  • প্রধান শিক্ষক: ৩,৯২৩ (মাধ্যমিক বিদ্যালয়), ৫০৪ (নিম্নমাধ্যমিক বিদ্যালয়)

  • সহকারী প্রধান শিক্ষক: ৩,৮৭২

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন

  • কামিল মাদরাসা: অধ্যক্ষ ৩৪, উপাধ্যক্ষ ৫৩

  • ফাজিল মাদরাসা: অধ্যক্ষ ২০২, উপাধ্যক্ষ ৩৪৩

  • আলিম মাদরাসা: অধ্যক্ষ ২১৯, উপাধ্যক্ষ ৩৭৭

  • দাখিল মাদরাসা: সুপার ৮৯১, সহকারী সুপার ১,০০৪

মোট মাদরাসায় শূন্যপদ: ৩,১৩১টি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠান

  • ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ: ১১০

  • ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে সুপার: ৪০, সহকারী সুপার: ৪০

মোট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান শূন্যপদ: ১৯০টি।

আবেদন প্রক্রিয়া

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট থেকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top